সিলেটে হামে প্রাণ গেল আরও ২ শিশুর,মৃত্যু বেড়ে ৬০ জন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
সিলেটে থামছে না হাম উপসর্গে বাড়ছে মৃত্যু। একই সাথে বাড়ছে উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে ৬০ জন শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম রোগে মারা যায় ৪জন শিশু। আর বাবি ৫৬জন সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (৩০ মে ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সে সিলেটের ওসমানীনগরের বাসিন্দা আরিফা ৬ মাস বয়সী হুমায়রা, অপরজন সিলেটের জকিগঞ্জের বাসিন্দা আব্দুল্লাহ আল মাহিন ৮ মাস বয়সের শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৬৫ জনের শরীরে ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ২১ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৬ জন এবং সিলেট জেলায় ৪২ জন আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জনকে সন্দেহজনক হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং রাগিব রাবেয়া হাসপাতালে আরও ২ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগজুড়ে ২৩৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন রয়েছেন। অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালেও ছড়িয়ে আছে বাকি রোগীরা।




