সুখবর পেলেন বিএনপির আরো ৬ নেতা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 19 January 2026, 10:58 AM
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া ৬ নেতাকে দলে ফেরাল বিএনপি। রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ৬ নেতা হলেন— সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার লিয়াকত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম, কক্সবাজার পৌর বিএনপির সদস্য আশরাফুল হুদা ছিদ্দিকী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জমান মতিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের জন্য এই ৬ জনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।




