মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না : নাহিদ ইসলাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা শুনতে পাচ্ছি, কয়েকদিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। কিন্তু রাষ্ট্রের যদি মৌলিক সংস্কার না হয়, তাহলে এনসিপি জুলাই সনদে সই করবে না।’
রবিবার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘কেবল জুলাই সনদ নয়, সংবিধানে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে।
শেরপুর জেলার সীমান্তে হাতি হত্যা, হাতির পায়ে পিষ্ট হয়ে মানুষের মৃত্যু, হাসপাতালের অব্যবস্থাপনা, সাধারণ মানুষের চিকিৎসা সেবা না পাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের বিষয়ে বক্তব্য তুলে ধরেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘গত ৩০ বছর ধরে এখানে আওয়ামী লীগের এমপি ক্ষমতায় ছিলেন, স্বৈরাচারী ব্যবস্থার কারণে আওয়ামী লীগের নেতাদের উন্নতি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।





