রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফেঞ্চুগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
ফেঞ্চুগঞ্জ উপজেলা সংবাদদাতা
প্রকাশিত হয়েছে : 19 July 2025, 12:45 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই ) ফেঞ্চুগঞ্জ মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহমদ কুমকুম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা দলের সহ দপ্তর সম্পাদক জাহারা রুবিন।
বিশেষ অতিথি ছিলেন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ আক্তার আহমদ, মহিলাদল নেত্রী ইয়াসমিন জাহান তাম্মি,রুহেনা আক্তার বর্ষা প্রমুখ।
সভায় ফাহিমা আহমদ কুমকুম বলেন, রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে। বিএনপিকে নিয়ে অতীতেও এসব হয়েছে কিন্তু বিএনপি ধ্বংস হয়নি। বরং আরও বেশি শক্তিশালী হয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে সুখী, সমৃদ্ধ এবং আধুনিক বাংলাদেশ গঠনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনীতি/হা




