শুক্রবার রাজধানীতে মিছিল করবে বিএনপি
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে র্যালি করবে বিএনপি। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই র্যালি। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তা মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির ঘোষণা অনুযায়ী, র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিস, মৎস্যভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে। সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
রাজনীতি/আবির





