শহীদদের স্মরণে দোয়ারাবাজারের নরসিংপুরে যুবদলের দোয়া মাহফিল
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
প্রকাশিত হয়েছে : 18 August 2024, 9:25 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্মরণে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) বিকালে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান সমুজের অর্থায়নে উপজেলার নরসিংপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে আত্মত্যাগকারীদের কথা তুলে ধরে বক্তারা বলনে, যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মিলাদ ও দোয়া মাহফিলের আলোচনায় অংশ নেন দোয়ারাবাজার উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, যুবদল নেতা ফখর উদ্দিন, ফয়জুল ইসলাম বকুল, ফান্স প্রবাসী যুবদল নেতা সাইদুর রহমান,মোহাম্মদ খসরু মিয়া,নজরুল ইসলাম,সোহেল আহমদ,আনোয়ার হোসেন,ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম,ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজনীতি/হা




