দেশকে উন্নয়নশীল দেশে সম্পৃক্ত করতে নৌকায় ভোট দিন: অ্যাডভোকেট শাহজাহান
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট জজ কোর্টের এপিপি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর সাথে সম্পৃক্ত করতে নৌকার বিকল্প নেই। আওয়ামীলীগ সরকার নৌকা প্রতিকের সরকার। আওয়ামীলীগ সরকারের হাত ধরেই দেশ আজ অভাবনীয় উন্নয়ন পেয়েছে। দেশের জনগন দারিদ্র মুক্ত হয়েছে। দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপ নিতে এগিয়ে চলছে। তিনি আসন্ন নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।
অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী আরও বলেন সিলেট বিভাগের সবকয়টি আসনের জনগুরুত্বপূর্ণ একটি আসন ( সিলেট-৪) আসন।এ আসনে আমিসহ ৮ জন আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার চেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে আবারও নৌকা দিয়ে ভরসা করায় বাকি ৭ জন সমবেত ভাবে ইমরান আহমদকে সমর্থন দিয়ে নৌকার প্রতীকে নির্বাচন করছি।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে উন্নয়নের প্রতীক,ভরসার প্রতীক নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সিলেট-৪ আসনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার চকবাজারে নৌকা প্রতীকের সমর্থনে জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে অ্যডোভকেট শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রবাসী কল্যান মন্ত্রী ইমরান আহমদ সিলেট -৪ আসনে বিপুল পরিমাণ উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
এছাড়াও অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী তার বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালার পাড় উচ্চ বিদ্যালয় কে আগামীতে কলেজ করণের দাবিসহ অসমাপ্ত রাস্তার কাজ সম্পন্ন করার জন্য ইমরান আহমদ এমপির কাছে জোরালো দাবি রাখেন।
রাজনীতি/হা





