ব্রঙ্কস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েত চৌধুরী
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : 02 December 2023, 4:53 AM
ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মুহিত গত ১লা ডিসেম্বর কুয়েত এয়ার লাইনস যোগে বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে গেছেন এবং আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পক্ষে কাজ করবেন।তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন সহসভাপতি মোঃ হেদায়েত হোসেন চৌধুরী।ব্রঙ্কস আওয়ামীলীগের সহসভাপতি হেদায়েত চৌধুরী ছাত্রজীবনে গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সদস্য হিসেবে ছাত্ররাজনীতি হাতেখড়ি হয়।বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক পরবর্তীতে ঢাকা উত্তর আওয়ামীলীগের ১১নং দক্ষিন পাইকপাড়া ইউনিট শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।ব্রঙ্কস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েত চৌধুরী তার দায়িত্ব পালনকালে নেতা কর্মী সকলের সহযোগিতা কামনা করেছেন।




