সুনামগঞ্জ -৫ আসনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৩, ৭:৫০ অপরাহ্ণআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রতিদ্বন্ধীতা করতে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ৪টি, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩টি এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এডেভোকেট নাজমুল হুদা হিমেল,জাতীয় পার্টি (জেপি) প্রার্থী এডভোকেট মনির উদ্দিন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেন, জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার’র কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া ৩জন প্রার্থী হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে মোহাম্মদ আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে আজিজুল হক, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ন হাজী আব্দুল জলিল।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার’র কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়া ৪ জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, দলীয় মনোনয়ন বঞ্চিত শামীম আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা আইয়ূব করম আলী,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাচ্চু বিশ্বাস।
সারাদেশসংবাদ/হান্নান






