সিলেট ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন এস এম নুনু মিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 18 November 2023, 7:16 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানীনগর ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেস্টামন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এর হাত থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় তিনি বিশ্বনাথ -ওসমানীনগরবাসীর কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।




