দ্রুতগতির ইন্টারনেটে সেকেন্ডে যাবে ১৫০ সিনেমা!
সিকডে
প্রকাশিত হয়েছে : 16 November 2023, 2:32 PMচীন এমন দ্রুতগতির গতির ইন্টারনেট চালুর দাবি করেছে, যাতে চোখের পলকে ১০০০ জিবি ডেটা পাঠানো যাবে। চীনেরে এ দাবি সত্যি হলে এটিই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক।
এখন পর্যন্ত চালু থাকা ইন্টারনেটে সেকেন্ডে বড় জোর ১০০ জিবি তথ্য আদান-প্রদান করা যায়। কিন্তু চীনের এই নতুন ইন্টারনেট পরিষেবা এক সেকেন্ডে দেয়া নেয়া করবে অন্তত ১ টেরাবাইট বা এক টিবি তথ্য যা আসলে ১০০০ জিবি বা গিগাবাইটের সমান।
হুয়াওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এই পরিষেবায় অন্তত ১.২ টিবি তথ্য দেয়া-নেয়া করা যাবে এক সেকেন্ডে। এর ফলে খুলে যেতে পারে সম্ভাবনার নতুন দরজা।
কতটা শক্তিশালী এই ইন্টারনেট তার ব্যাখ্যা দিতে গিয়ে ওই কর্মকর্তা জানিয়েছে, এই ধরনের ইন্টারনেটের সাহায্যে অন্তত ১৫০টি এইচডি বা হাই ডেফিনেশন সিনেমা এক সেকেন্ডে পাঠিয়ে দেয়া যাবে যে কোনো জায়গায়। সেকেন্ডে ৪০০ জিবি তথ্য প্রেরণ করতে পারে এমন শক্তিশালী ইন্টারনেট রয়েছে যুক্তরাষ্ট্রে।
জাতীয়/হান্নান





