আদালতে মির্জা ফখরুল
সিকডে
প্রকাশিত হয়েছে : 29 October 2023, 8:45 PMপ্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।
এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। রোববার রাতে তাকে ডিবি অফিস থেকে থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
রাজনীতি/হান্নান





