সিলেট ২ আসনের ধর্মাবলম্বীদের নুনু মিয়ার শারদীয় শুভেচ্ছা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 20 October 2023, 8:31 PM
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ( সিলেট ২ আসন) বিশ্বনাথ ও ওসমানী নগরী উপজেলাসহ দেশ ও বিদেশের, জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন, সিলেট জেলা আওয়ামিলীগের উপদেস্টামন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে।
দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।




