হারানো আসন ফিরে পেতে চায় ছাতক দোয়ারাবাজারবাসী: জাপা নেতা আ.ন.ম. ওহিদ কনা মিয়া
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) নির্বাচনী এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক ও ছাতকের ঝিগলী আবুল খয়ের হাসপাতালের চেয়ারম্যান আ.ন.ম. ওহিদ কনা মিয়া।
শনিবার বিকেলে জাপা নেতা আ.ন.ম. ওহিদ কনা মিয়া দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, “আমি ১৯৯৫ সাল থেকে জাতীয় পার্টিতে আছি। সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মরহুম মমতাজ ইকবাল ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ মাস্টারের দিকনির্দেশনায় আমি সংগঠনকে শক্তিশালী ও সংগঠিত করতে সর্বদা জোড়ালো ভূমিকা অব্যাহত রেখেছি। আমি আশাবাদী, আসন্ন নির্বাচনে মনোনয়ন পেলে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কেননা যোগ্য নেতৃত্বের অভাবে ছাতক -দোয়ারাবাজারের মানুষ যুগ যুগ ধরে কাংখিত সেবা থেকে বঞ্চিত। তাই দেশের এই ক্রান্তিলগ্নে ছাতক-দোয়ারাবাজারবাসী তাদের হারানো আসন পুনরায় ফিরে পেতে চায়।”
রাজনীতি/হান্নান






