শেখ হাসিনার উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: —-আলম খান মুক্তি
সিকডে
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণবাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের অন্তর্গত ৪, ৫ ৬,৭ও ৮নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর, রোজ শনিবার , সন্ধ্যা ৬:৩০ ঘটিকার সময়, নগরীর আম্বরখানা ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় ৪, ৫ ৬,৭ও ৮নং ওয়ার্ড এর প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
প্রধান অতিথির বক্তব্যে আলম খান মুক্তি বলেন,যুবলীগ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে, শত প্রতিকূলতাকে অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়ক ধরে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনকল্যাণমুখী কাজের মাধ্যমে গণমানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। সেজন্যই তিনি জনগণের মনজয়ী নেত্রী, আমাদের আস্থার ঠিকানা, উন্নয়নের বাতিঘর, রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: তিনি বলেন বিএনপি জামাতের সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের মোকাবেলা করতে সিলেট মহানগর যুবলীগ সর্বদা প্রস্তুত রয়েছে, তাদেরকে রাজপথেই মোকাবেলা করা হবে।
প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক মুশফিক জায়গার বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করে যাচ্ছেন। গত ১৪ বছরে দেশের উন্নয়নের সুফল দেশের মানুষ পাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়ী করতে মহানগর যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের সর্বস্তরের মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চিত্র পৌছে দিতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইয়ামিন আরাফাত খানের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক সাকারিয়া হোসেন সাকির এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি ফাইয়াজ খান সলিট, , সৈয়দ গুলজার আহমদ, রাহেল আহমদ চৌধুরী, আনিসুজ্জামান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াছি দিনার, সঞ্জয় কুমার চৌধুরী, রিমাদ আহমদ রুবেল, এমদাদ হোসেন ইমু, অর্থ সম্পাদক আনিসুর রহমান তিতাস, সমাজকল্যান সম্পাদক একেএম কাওসার আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক সেবুল আহমদ সাগর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়সল আজাদ খান, উপ-ত্রাণ সম্পাদক অ্যাড. আকবর হোসেন, উপ সমাজ কল্যাণ সম্পাদক নাহিদ আব্বাস, উপ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জিয়াউল হক জিয়া।
সহ সম্পাদক, ইসলাহ উদ্দিন আহমদ বাবলু, মনসুর হাসান চৌধুরী সুমন,জাকেরিন রেজা চৌধুরী জয়, আমিনুল ইসলাম আমিন, আব্দুল সুফিয়ান খান রিমু, মো. সাদিকুর রহমান সোহাগ, সদস্য- জাহিদ হাসান, ইব্রাহিম আহমদ জেসি, নাইম আহমদ ও এমদাদুল হক উবেদ, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুসাদ্দেক নবী, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইফতেখার হুসেন সুহেল, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী শিপলু, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রবিন আহমদ অপু, ৮নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক রাশেদ আহমদ, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেল, ১৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদ তালুকদার, ২৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাফিজ নুর আলী, নাজমুল ইসলাম চৌধুরী, আক্তার হোসেন, আজাদ উদ্দিন, জামিল আহমদ, সপন সরকার, সাইদ খান সিজান, রাতুল আহমদ, মাসুক আহমদ, মোবারক হোসেন, ইরফান আহমদ, সাব্বির আহমদ মুন্না, শাহীন আহমদ, জাকির নুর চৌধুরী, শিপন খান, সৈয়দ সুমন আহমদ, সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শরিফ আহমদ।
রাজনীতি/হান্নান






