বিদেশে যেতে হলে আগে কারাগারে যেতে হবে খালেদাকে
সিকডে
প্রকাশিত হয়েছে : 25 September 2023, 4:55 PMখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের কিছু করার নেই। বিদেশে যেতে হলে তার শর্তযুক্ত মুক্তি বাতিল করে পূর্বের অবস্থানে অর্থাৎ পুনরায় কারাগারে যেতে হবে। এরপর আবেদন করতে হবে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়। পরিবর্তন করতে হলে খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তি বাতিল করে সহাবস্থান আনতে হবে। এরপর অন্য বিবেচনা করা যাবে। তাকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই।
রাজনীতি/হান্নান





