রাজধানীতে বিএনপির পদযাত্রা বিকেলে
সিকডে
প্রকাশিত হয়েছে : 19 August 2023, 1:42 PMবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা করবেন দলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেবেন।
পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে।
এর আগে, সরকার পতনের এক দফা দাবির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করে বিএনপি।
রাজনীতি/হান্নান





