মানুষ এখন পরিবর্তন চায়: জাপা নেতা জাহাঙ্গীর আলম
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ)
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণমানুষ এখন পরিবর্তন চায়। সত্যিকারের পরিবর্তনের জন্য মানুষ এখন জাতীয় পার্টিকে (জাপা)ক্ষমতায় চায় বলে জানিয়েছেন জাপা’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি ও ছাতক-দোয়ারাবাজার আসনে জাপা’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম ।
শুক্রবার (৪ আগষ্ট) দিনব্যাপী ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজারে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি একথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ’র প্রতিষ্ঠিত দল জাপাকেই আশা করছে। দেশের সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান জাতীয় পার্টি।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তাদের সফলতার পাশাপাশি ভুলের খাতাও দীর্ঘায়িত হচ্ছে। প্রত্যেক আসনের এমপিরা তাদের জনমতবেষ্টিত এলাকায় কাজ করলেও অধিকাংশ এলাকা রয়েছে অবহেলিত। গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বেশির ভাগ রাস্তাঘাট স্বাধীনতার ৫২ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি।এজন্য দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি।
জাহাঙ্গীর আলম বলেন, জনগণ এখন চায় জাপা রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠুক। আবারও ফিয়ে আসুক পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বর্নালীযুগ।
তিনি আরও বলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের প্রতিটি গ্রামে জাপার সমর্থক বাহিনী আছে। জাপার ঐতিহ্য আছে দেশে সুশাসন দেওয়ার। অভিজ্ঞতা আছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনার। তাই দেশের মানুষ জাপার উপরেই আস্থা ও ভরসা রাখে। নতুন স্বপ্ন দেখে জাপাকে নিয়ে। ছাতক-দোয়ারাবাজারবাসী এখন নেতৃত্বের পরিবর্তন চায়। আমি আশাবাদী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ ভোটাধিকার ফিরে পেলে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে ছাতক-দোয়ারাবাসীর সেবা করার সুযোগ পাবো।
এর আগে, ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নের গাফুরগাঁও গ্রামের পঞ্চায়েতি মসজিদে জুম্মার নামাজ আদায়’র পর মসজিদে আসা নামাজিদের সাথে মতবিনিময় করেন তিনি।
রাজনীতি/হান্নান






