বিএনপির সমাবেশ শুরু
সিকডে
প্রকাশিত হয়েছে : 31 July 2023, 5:09 PMরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বেলা তিনটা ২০ মিনিটে এ সমাবেশ শুরু হয়। এরই মধ্যে দলে দলে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। উদ্যানে উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল। দলটির অঙ্গ ও সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন।
বিএনপির জনসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও ভেতরে অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে প্রিজন ভ্যান ও জলকামান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সভাপতিত্ব করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদের সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার পরামর্শ দেয়া হলে স্থান পরিবর্তন করে দলটি।
রাজনীতি/হান্নান





