১৪ দলের সভা সোমবার
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ১২:১৩ অপরাহ্ণক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা আজ সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় হবে এ সভা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাজনীতি/হান্নান





