হিরো আলমের ওপর হামলার ঘটনায় আটক ৭
সিকডে
প্রকাশিত হয়েছে : 18 July 2023, 2:25 PMসোমবার ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হিরো আলম কোনো মামলা করেননি বলে জানায় পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।
হারুন অর রশীদ আরও বলেন, হিরো আলমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে।
আরো কয়েকজনের নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে তাদের মোটিভ কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি।
এক সংগঠনের ব্যাজ ধারন করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি-না তা আমরা জানার চেষ্টা করছি।
রাজনীতি/হান্নান





