ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হলেন আহনাফ হোসেন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৯:১২ অপরাহ্ণ![]()
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা তরুণ ছাত্রনেতা আহনাফ হোসেন। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক চিঠিতে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে। আহনাফ হোসেন এর আগেও যোগ্যতার সহিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও সংরক্ষিত আসন ৩১৮ এর সংসদ সদস্য জাকিয়া পারিভীন খানম মনি দম্পতির সন্তান।
এক ভাই এক বোনের মধ্যে তিনি বড়। তার পৈত্রিক নিবাস নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে হলেও তিনি ছোট বেলা থেকেই বেড়ে উঠেছেন রাজধানী শহর ঢাকায়। সেখানে তিনি লেখাপড়ার পাশাপাশি পিতা মাতার রাজনীতির হাত ধরে ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত আছেন। আহনাফ হোসেন তার প্রতিক্রিয়া তাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পদকের প্রতি কৃজ্ঞতা জানান। তিনি আরও বলেন, এর মাধ্যমে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন।
রাজনীতি/আবির





