সিসিক নির্বাচন: নৌকার পক্ষে নগরীর ৭ নং ওয়ার্ডে প্রচারণা
স্টাফ রিপোর্ট:
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ![]()
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে পথসভা ও জনসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও সিলেটের স্থানীয় নেতাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি ড. সামছুল হক চৌধুরী।
১৬ জুন ,শুক্রবার। সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড সুবিদবাজার, জালালাবাদ এ প্রচারনা চালানো হয়। নির্বাচনে নৌকা মার্কায় মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা প্রচারণায় অংশ নেয়।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১জুন। আর তিন দিন পর বন্ধ হয়ে যাবে সকল প্রচারণা। সে হিসেবে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
সিলেট/আবির





