জ্যাকসন হাইটস আঃলীগের সম্মেলনে শাহ চিশতি সভাপতি তানভীর সম্পাদক
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ
নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের জ্যাকসন হাইটস ইউনিট কমিটির ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নতুন সভাপতি শাহ চিশতি ও সাধারন সম্পাদক তানভীর কাউছার।
৩০ শে মে মঙ্গলবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী।নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান ছিলেন উদ্ভোধক এতে প্রধান বক্তা যুগ্ন সাধারন সম্পাদক নুরুল আমিন বাবু ও সমন্বয়কারী সাংগঠনিক সম্পাদক শিবলী ছাদেক শিবলু।
বেলুন উড়িয়ে নেতৃবৃন্দ সম্মলনের শুভ সুচনা করেন।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় প্রথমে সকল শহীদদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মাসুদ সিরাজী,সাইকুল ইসলাম,মোঃ এন আমিন,এম উদ্দীন আলমগীর,সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুল হক হায়দার,সুমন মাহমুদ,শ্রম বিষয়ক সম্পাদক মোঃবাবুল,দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ,উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,মহিলা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা শাওন,সদস্য তোফাজ্জল ইসলাম,শফিউদ্দীন তালুকদার,ব্রুকলিন সভাপতি নুরুল ইসলাম নজরুল,চার্চ ম্যাকডোনাল্ড সভাপতি ইসমত হক খোকন,ব্রঙ্কস সভাপতি আব্দুল মুহিত,চরহাজারী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হুদা,ছাত্রলীগ নেতা জেডএ জয়,স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল মিয়া,আবুল হোসেন,প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইমদাদ চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ ভ্যান গার্ড হিসেবে সবসময় ছিল এবং থাকবে।
দ্বিতীয় পর্বে কাউন্সিলারদের মতামতের মাধ্যমে শাহ চিশতি সভাপতি ও তানভীর কাউছার সাধারন সম্পাদক নির্বাচিত হন।
সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।





