হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলা চেষ্টার অভিযোগ আলোচিত মাহদির
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জে ছাত্রদলের বিরুদ্ধে হামলা চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আলোচিত মাহদি হাসানের। যদি অভিযোগ অস্বীকার করেছে জেলা ছাত্রদলের।
বুধবার (১০ জুন) দুপুরে হঠাৎ করে রিক্সায় বসে ফেসবুক লাইভে আসেন মাহদি। এসময় তাকে বলতে শোনা যায় শহরের কোর্ট মসজিদের সামনে ছাত্রদলের কর্মীরা তার উপর হামলার চেষ্টা করছে। বলতে বলতে রিক্সা নিয়ে সে হবিগঞ্জ সদর থানার ভিতরে যায়।
এ ব্যাপারে মাহাদি হাসান বলেন – আমি আজ সকালে হবিগঞ্জ বিআরটিএ অধীনে ড্রাইভিং পরিক্ষায় অংশ গ্রহণ করি। লিখিত ও প্র্যকটিক্যাল পরিক্ষা শেষ হয় দুপুরের দিকে। এরপর ভাইভা পরিক্ষা নেবার কথা। তখন আমাকে জানানো হয় আমার পরিক্ষা সাড়ে ৩টার দিকে। তখন দেখি আমার পরিক্ষা ১ ঘন্টারও বেশি সময় আছে। তাই দুপুরের খাবারের জন্য আমি অটো রিকশা যোগে বেবিষ্ট্যান্ড এলাকার আপন রেষ্টুরেন্টে আসি। কিন্তু এসে দেখি রেষ্টুরেন্ট বন্ধ। তাই এ রিকশা নিয়ে কোর্ট মসজিদ এলাকার কলাপাতা রেষ্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেই। আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সামনে আসা মাত্রই চায়ের দোকানে থাকা ছাত্রদল নেতা ইমনসহ ২০/২৫ জন ধর ধর বলে আমাকে ধাওয়া করে।তখন রিকশা চালক দ্রুত চালতে শুরু করে। আমি তখন মোবাইলে ঘটনাটি লাইভ করি। একপর্যায়ে রিকশা চালককে বলি থানায় নিয়ে যেতে। আমি যখন থানার ভিতরে প্রবেশ করি তখন তারা গেইটের সামনে চলে আসে।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন — ছাত্রদলের বিরুদ্ধে হামলা চেষ্টার অভিযোগ মাহদীর সাজানো নাটক ও ভাইরাল হওয়ার অপচেষ্টা মাত্র।
তিনি আরও বলেন, মাহদির ফেসবুক লাইভেই তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ লাইভে যখন তিনি রিকশার পেছনের অংশ দেখাচ্ছিলেন, তখন সেখানে কাউকে দেখা যায়নি। ছাত্রদলের বিরুদ্ধে আনা পুরো অভিযোগই ভিত্তিহীন, মিথ্যা ও সাজানো নাটক।
এ বিষয় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান- আমরা যতদূর জেনেছি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করার কারণে মাহাদি হাসানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বিরোধ রয়েছে। তবে আজকের হামলার অভিযোগসংক্রান্ত ভিডিওতে আমরা ছাত্রদলের কাউকে দেখতে পাইনি এবং তিনি কাউকে সুনির্দিষ্টভাবে দেখাতেও পারেননি।
ওসি আরো বলেন, মাহাদি আমাদের কাছে একটি মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের দিল্লিতে ফিনল্যান্ডের ভিসার জন্য কাগজ জমা দিতে গিয়েছিলেন। সেখান থেকেই ভারতীয় আইন শৃঙ্খলাবাহিনী তার পিছু নেয়। একপর্যায়ে তিনি দিল্লি বিমানবন্দরে চলে আসলে তাকে কয়েক ঘন্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাকে হেনেস্তা করা হয় বলে তিনি দেশে ফিরে অভিযোগ করেন। আর এ নিয়ে বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করে। এরপরই বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।
- নীরব চাকলাদার



