সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
সিলেট হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ও রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুইটি মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ও অন্যজনের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত বিভাগে মোট ৪৫ জনের ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগের উপসর্গ মোট ৯৯ জন রাগী চিকিৎসা নিচ্ছেন।




