ওসমানীর ট্যাংকি ধ সে প্রাণ গেল কর্মচারীর, অ*ব*রো*ধ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 29 September 2025, 6:52 PM
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পানির ট্যাংকির ছাদ ধসে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ সহকর্মীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
জানা যায়, সোমবার দুপুরে হাসপাতালের পুরাতন পানির ট্যাংকির এক অংশের ছাদ হঠাৎ খসে পড়ে। এতে গুরুতর আহত হন হাসপাতালের এক কর্মচারী। সহকর্মীরা দ্রুত তাকে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের নাম সুমন আহমদ (৪২)। তিনি নতুন বিল্ডিংয়ের ৩৬নং ওয়ার্ডের আউটসোর্সিংয়ের কর্মী ছিলেন।
ঘটনার পরপরই সহকর্মী ও অন্যান্য কর্মচারীরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। তারা অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন। পরে তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।
অবরোধের কারণে বর্তমানে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।




