বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সাব্বির আহমদ এর বাড়ীতে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা ভাংচুর
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনুসন্ধানসূত্রে ও তথ্যসূত্রে জানা যায় যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা- সাবিবর আহমদ কবির এর বাড়ীতে গত কাল বুধবার হামলা ও ভাংচুর হয়েছে, সাবিবর আহমদ কবির এর গ্রামের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সোনামপুর গ্রামে।
সাবিবর আহমদ কবির এর গ্রামের বাড়ীতে গিয়ে সরেজমিন তদন্তে জানা যায় সাবিবর আহমদ কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে গড়ে উঠা জুলাই আন্দোলনের সময় তিনি ইংল্যান্ড অবস্থান করেন এবং ইংল্যান্ড থেকে জুলাই আন্দোলনে গড়ে উঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে সাব্বির আহমদ কবির ফোনের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আন্দোলনে সর্বরকম সহযোগিতা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তার সর্বোপরি এ সহযোগিতায় বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তীব্র আন্দোলন গড়ে তুলে এক দফা দাবী তুলে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে ক্ষমতা থেকে পদত্যাগে ও দেশ ছেড়ে পালিয়ে যেথে বাধ্য করে এবং শেখ হাসিনা শাসন ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেথে বাধ্য হন।
শুধুমাত্র জুলাই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কারণে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগ এর সন্ত্রাসীরা সাব্বির আহমদ কবির এর উপর ক্ষিপ্ত হয়ে উঠে। যেহেতু সাব্বির আহমদ কবির ইংলান্ড প্রবসাী তাই সন্ত্রাসীরা তার বাড়ীতে গিয়ে হামলা ও ভাংচুর করে এবং বাড়ীতে থাকা তার বাবা/মাকে বেধে মারধর করে এবং জানতে চায় সাব্বির আহমদ কবির লন্ডন কোথায় থাকে, তার ক্ষিপ্ত হয়ে বলে তোমাদের ছেলের কারণে আজ আমাদের প্রধানমন্ত্রী হাসিনার এ অবস্থা, তাকে জানে মেরে ফেলব। তাদের আর্ৎচিৎকারে সাব্বির আহমদ কবির এর পাশের বাড়ীর চাচা দৌড়ে তাদের বাড়ীতে এসে দেখতে পান যে, সাব্বির আহমদ কবির এর বাড়ীতে ছাত্রলীগ ও আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করেছে এবং সাব্বির আহমদ কবির এর পিতা/মাতাকে বেধে মারধর করেছে। বাড়ীর সবার আর্ৎচিৎকার ও শোরগোল শুনে পাড়া-প্রতিবেশিগণ জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যায় যে, সাব্বির আহমদ কবিরকে তারা যেখানেই পাবে তাকে পিটিয়ে মেরে ফেলবে।
এই প্রতিবেদক এলাকার সর্ব সাধারনের সাথে কথা বলেন এবং ঘটনার সত্যতা খুজে পান। তিনি আশা করেন যে স্থানীয় প্রশাসনের আইন শৃংখলা বাহিনী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে।




