শহীদ ওয়াসিমের ভাইকে দেখতে হাসপাতালে এনসিপি নেতা শিব্বির
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছেন নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সংগঠক ও শ্রমিক উইংয়ের নেতা শিব্বির আহমেদ।
বৃহস্পতিবার ( ২২ মে) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এসময় আহত ওয়াসিমের ভাইয়ের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাঁর পিতার সাথে কথা বলেন।
এসময় তিনি আহতের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তিনি বলেন, “এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এরআগে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমের ছোট ভাই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
জানা যায়, শহীদ ওয়াসিমের ভাইকে আজ সকালে একদল সশস্ত্র লোকের হামলার করে। হামলাকারীরা তাকে মারধর ও অস্ত্রের সাহায্যে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, এই হামলার পেছনে পূর্ব শত্রুতা জড়িত থাকতে পারে। ইতিমধ্যে হামলাকারী একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হামলার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম অন্যতম প্রধান মুখ ছিলেন, যার আত্মত্যাগ গণতন্ত্রের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার পরিবারের সদস্যদের ওপর এই হামলা সমাজের একাংশকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
সিলেটসংবাদ/হা




