কুলাউড়ার এক যুবককে মিথ্যা মামলায় ফাসিয়ে হত্যার হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজার জেলার কুলাউরা থানার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো: আপ্তাব আলী সাহেবের কনিষ্ঠ পুত্র মোঃ জায়েদ আলীকে তার সাবেক প্রেমিকা আছমা বেগম, পিতা: আব্দুল গফুর, সাং: সৈয়দপুর, থানা: দক্ষিন সুরমা, জেলা: সিলেট মিথ্যা মামলায় ফাসিয়ে তার বড় ভাই মো: আজমল কে দিয়ে মোঃ জায়েদ আলীর বড় ভাই মো: ইয়াকুব আলীকে ফোনে জায়েদকে হত্যার হুমকি দেয়। মো: জায়েদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অঙ্গসংঘটন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর একজন নেতা, যিনি ২০১৯ সালের জানুয়ারি মাসে রাজনৈতিক মামলায় ২১দিন জেলহাজতে থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে তাহার পরিবার নিয়ে বসবাস করতেছেন। দেশে থাকা অবস্থায় জায়েদ ও আছমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কটি প্রথম থেকেই আছমা বেগমের ভাই মো: আফজল মেনে নিতে পারেন নি যেহেতু তিনি সরকারদলের রাজনীতির অনুসারী অপরপক্ষে মোঃ জায়েদ আলী সেই সময় বিরোধীদলের রাজনীতিতে যুক্ত। কয়েকদিন পর যখন জায়েদ আলী জানতে পারে আছমা তার সাথে প্রতারণা করে অন্যান্য পুরুষের সঙ্গেও প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছে, তখন তিনি নিজে অন্য একটি মেয়ের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন এবং স্ত্রীকে নিয়ে বিদেশে পাড়ি জমান। মো: জায়েদ আলী ও তার পরিবার অর্থনৈতিক দিক দিয়ে বেশ ভালো অবস্থানে থাকার ফলে লোভে পড়ে বিষয়টি আছমা ও তার পরিবার মেনে নিতে পারেনি। উপায় না দেখে আছমা বেগমের পরিবার মো: জায়েদ আলী বিদেশে আসার পরে মিথ্যা মামলার আশ্রয় নেয়, যেখানে তারা দাবি করে মো: জায়েদ আলী আছমা বেগম এর শারীরিক ও মানসিক ক্ষতি করে ধর্ষণ করেছে। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। এদিকে আছমা বেগমের বড় ভাই মো: আফজল মুঠোফোনে মো: জায়েদ আলীর ভাই মো: ইয়াকুব আলীকে তার ভাই জায়েদকে হত্যার হুমকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে মো: ইয়াকুব আলী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করে তিনি মো: আফজল এর সাথে যোগাযোগ করলে তারা উভয়ই তিরস্কারের স্বীকার হোন। পরবর্তীতে চেয়ারম্যান সাহেবের পরামর্শে মো: ইয়াকুব আলী কুলাউড়া থানায় একটি জিডি করেন। বিষয়টি নিয়ে মো: জায়েদ আলী যুক্তরাজ্যে খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, অন্যদিকে তার পরিবার বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভোগছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।




