সাত দিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আহ্বান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 07 November 2024, 6:55 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাত দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিজানুর রহমান মিনু বলেছেন, ‘দেশের বাইরে থেকেই তারেক রহমান ছাত্র-জনতার আন্দোলনে সাহস জুগিয়েছেন। এর ফলে শেখ হাসিনা দেশ থকে পালিয়ে যেতে বাধ্য হন। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আগামী সাতদিনের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।’
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা ও মহানগর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মিজানুর রহমান মিনু বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
সারাদেশ/আবির




