গোলাপগঞ্জে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু
সিকডে
প্রকাশিত হয়েছে : 03 March 2024, 3:57 PM
সিলেটের গোলাপগঞ্জে বাসচাপায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
রোববার (৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (২৭) জকিগঞ্জ উপজেলার চাঁদ শ্রীকোনার শেখপাড়া গ্রামের মোশাহিদ আলীর পুত্র।তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই দেলোয়ার আহমদ।
সিলেটসংবাদ/হা




