‘সিন্ডিকেট দিয়ে আর বাজার নিয়ন্ত্রণ হবে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
বাণিজ্যমন্ত্রী বলেছেন, দেশে আর সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেট প্রথা ভেঙে কৃষক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা হবে।
শনিবার সকালে সিলেট নগরর টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয়কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়—এ ধারণা আমরা বাংলাদেশ থেকে মুছে দিতে চাই।”
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিপণ্যের বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের প্রভাব কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে প্রান্তিক কৃষকরা কোনো দালাল ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমদানিনির্ভর পণ্যের বাজার স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে এআই মডেলের আওতায় আনা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে।
তিনি জানান, টিসিবির কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে। বর্তমানে সরকার প্রতিবছর ভর্তুকি দিলেও ভবিষ্যতে আরও কার্যকরভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টে এই বাজার বসবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবেন এবং ক্রেতারা তুলনামূলক কম দামে তাজা পণ্য কিনতে পারবেন।
বর্তমানে মাঠ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে একাধিক ধাপ পেরোতে হয়, ফলে দাম বাড়লেও কৃষক তার প্রাপ্য পান না। ‘কৃষকের হাট’ চালু হলে এই ব্যবধান কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এম এইচ আ




