সিলেটে ফাহিম হত্যা মামলায় র্যাবের কব্জায় কুত্তা রনি
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
সিলেটে রনি ওরফে কুত্তা রনিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। তিনি শাহপরাণ থানায় ফাহিম হত্যা মামলায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে এ তথ্য জানায় র্যবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে বিয়ানীবাজারের চারখাইয়ের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আনহার রাজা রনি ওরফে ‘কুত্তা রনি’ (৩৩) বিয়ানীবাজারের চারখাই এলাকার আলী রাজা চৌধুরী প্রকাশ সুমন চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, গত বছরের ১০ নভেম্বর বিকাল ৫টার দিকে শাহপরাণ থানাধীন ছড়ারপার এলাকার মো. হারুন রশীদের ছেলে মো. ফাহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় মারাত্মক আহত ফাহিমকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সিলেট ফেরার পথে গত ১১ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে ফাহিম মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় তার পিতা হারুন বাদী হয়ে শাহপরাণ থানায একটি হত্যা মামলা (নং ২০/১৪/১১/২৫) দায়ের করেন। এই মামলার এজাহারনামীয় ৬নং আসামী রনি। এর আগে এই মামলার ১, ২ ও ৩নং আসামিকেও গ্রেপ্তার করে র্যাব-৯।
তাকের আদালতে শাপরাণ থানায় সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেট /আবির




