মাধবপুরে ভারতীয় সিরাপসহ যুবক আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ইস্কফ সিরাপসহ মোস্তাহিদ মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার কালিকাপুর নামক এলাকায় সীমান্ত পিলার ১৯৯৫/৩ এর কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাহিদ মিয়া কালিকাপুর গ্রামের ওয়াদ আলীর ছেলে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় ৫০ বোতল ইস্কফ সিরাপসহ মোস্তাহিদকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি আরও জানান।




