মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিইউজের শোক
আব্দুল্লাহ,বিশ্বনাথ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ৭:২৪ অপরাহ্ণ
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিলেটের ‘বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)’।
আহ্বায়ক মশিউর রহমান।সংগঠনের সাক্ষরিত এক শোকবার্তায় বিইউজে নেতৃবৃন্দ ওই ঘটনায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এছাড়াও, হতাহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় শোকবার্তায়।
সিলেটসংবাদ/হা




