সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
শাহিন আলম : কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : 09 June 2025, 5:51 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরে ঘুরতে এসে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে সিলেট লালা দিঘিরপাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে। সোমবার (৯ জুন) বেলা ১.৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান সাদাপাথর পিকনিক স্পটে বন্ধুদের সাথে ঘুরতে আসে মেহেদী হাসান ইমন। তারা সেখানে পানিতে গোসল করতে নামলে স্রোতে ভেসে যায় ইমন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেহেদী হাসান ইমন সাঁতার জানতো না বলে জানা গেছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
সিলেটসংবাদ/হা




