সিলেটেরকন্ঠ ডটকম এর প্রধান সম্পাদক জাবেদ আহমদ’র ঈদ শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদকঃ
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটের কন্ঠ ডটকমের সন্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভাকাংক্ষীদের প্রতি রইল ঈদের শুভেচ্ছা। সিলেটেরকন্ঠ ডটকমের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান সম্পাদক জাবেদ আহমদ। সবাইকে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা ও “ঈদ মোবারক”
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে।
তিনি বলেন, সংযমের ব্রত পালনের পর সার্বজনীন মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।
সিলেট/আবির





