গণমাধ্যম কর্মীদের রমজানের ফুডপ্যাক উপহার দিলেন জাবেদ আহমদ
সিকডে
প্রকাশিত হয়েছে : 20 March 2024, 2:37 AM
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য আমেরিকা প্রবাসী সমাজসেবী জাবেদ আহমদ এর পক্ষ থেকে সিলেটের গণমাধ্যম কর্মীদের মাঝে মাহে রমজানের ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।
১৯ মার্চ মঙ্গলবার রাতে সিলেটের নারী সাংবাদিক সহ কয়েকজন গণমাধ্যম কর্মীকে রমজানের ফুডপ্যাক জাবেদ আহমদ এর পক্ষ থেকে বিতরণ করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি গোলজার আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান।
রমজানে খাদ্য সামগ্রীতে রয়েছে ২৫ কেজি আতপ চাল, ৭ কেজি আলু, ২ কেজি চানা, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ৩ কেজি ডাল ও ১ কেজি লবন। উল্লেখ্য, রমজানে সম্প্রতি আরো কয়েকজন গণমাধ্যম কর্মীকে ফুডপ্যাক প্রদান করা হয়েছে।
সিলেটসংবাদ/হা




