সিলেটে মাইক্রোবাস- মোটরসাইকেল সংঘর্ষ: নিহত দুই
সিকডে
প্রকাশিত হয়েছে : 01 February 2024, 3:47 PM
সিলেট মালনীছড়া চা বাগান এলাকায় মাইক্রোবাস- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মালনীছড়া চা বাগান এলাকার আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. মেহেদী আফনান (৩২)। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা। অপর নিহত নাম আশফাকুজ্জামান হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার ফিরুজ আহমদের ছেলে।
এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, বুধবার বিকালে মালনীছড়া চা বাগান এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মেহেদীর মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর আহত আশফাকুজ্জামানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
সিলেটসংবাদ/হান্নান




