বিসিবি পরিচালক নির্বাচন ২০২৬: নির্বাচন কমিশন গঠন
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 13 May 2026, 5:34 PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বুধবার বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা ও তদারকির জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ.বি.এম. এহসানুল মামুন।
বিসিবি জানায়, প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসরণ করে নির্বাচন কমিশন বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের সকল প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
এম এইচ আ




