বাজার নিয়ন্ত্রণে সিলেট বিভাগজুড়ে র্যাব-৯ এর অভিযান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 12 April 2026, 11:53 AM

সিলেট বিভাগর সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একযোগে অভিযান চালিয়েছে র্যাব-৯। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার বিভিন্ন বাজারে পরিচালিত এই অভিযানে র্যাব-৯ এর একাধিক দল অংশ নেয়।
সিলেট নগরের কালিঘাট এলাকায় জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত অভিযানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের তিনটি গোডাউন পরিদর্শন করা হয়। এ সময় অবৈধভাবে ভোজ্য তেল মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রথমবারের মতো সতর্ক করা হয়।
অন্যদিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সুনামগঞ্জ শহরের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে একই আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, বাজারে অস্থিরতা রোধ ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম এইচ আ




