ষাঁড়ের লড়াইয়ের অনুমোদন চেয়ে জগন্নাথপুরে মানববন্ধন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 02 April 2026, 1:16 PM
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজার এলাকায় ষাঁড়ের লড়াই আয়োজনের অনুমোদন চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (১ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি খালিছ মিয়া চৌধুরী এবং পরিচালনা করেন কমিটির সিনিয়র সদস্য মুয়াদ খাঁন। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিনসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, ষাঁড়ের লড়াই গ্রামবাংলার একটি পুরোনো ঐতিহ্য, যা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। নিয়ম অনুযায়ী আবেদন করার পরও গত বছর থেকে এ আয়োজনের অনুমোদন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, অতীতের মতো এবারও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদভাবে এ আয়োজন সম্পন্ন করা সম্ভব। জগন্নাথপুরসহ আশপাশের এলাকার মানুষ এ আয়োজনের অনুমতি প্রত্যাশা করছেন বলেও জানান বক্তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও আয়োজক কমিটির সদস্যরা।
এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, ষাঁড়ের লড়াই আইনগতভাবে নিষিদ্ধ। তাই এ ধরনের আয়োজনের অনুমোদন দেওয়া হয়নি। তিনি বলেন, আইন সবার জন্য সমান এবং তা মেনে চলতে হবে।
এম এইচ আ




