সুনামগঞ্জে হক সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
সুনামগঞ্জ পৌর শহরের ডিএস রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হক সুপার মার্কেটসহ অন্তত ৭-৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হক সুপার মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পুরো মার্কেটসহ আশপাশের বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আগুনে অন্তত ৭-৮টি দোকানঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এম এইচ আ





