আকলিমা হত্যা: শ্রীমঙ্গল থেকে প্রধান আসামি গ্রেপ্তার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার সেন্ট্রাল রোড এলাকা থেকে আকলিমা বেগম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার হওয়া কামরুজ্জামান চৌধুরী (৪৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুনই গ্রামের বাসিন্দা। তিনি ওই হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে র্যাব।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ মার্চ) সকালে বানিয়াচং থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, নিহত আকলিমা বেগম বানিয়াচং উপজেলার দক্ষিণ গুনই এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ২৫ মার্চ সকালে এ নিয়ে কথা কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, সেদিন সন্ধ্যায় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আকলিমা বেগম ও তাঁর স্বজনদের খুঁজতে বের হয়। একপর্যায়ে তাঁরা একটি মুদির দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করে।
পরে কামরুজ্জামান চৌধুরী ধারালো অস্ত্র দিয়ে আকলিমা বেগমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এম এইচ আ





