গোলাপগঞ্জে মসজিদে হামলা: ইমাম আহত, গ্রেপ্তার- ১
সিকডে
প্রকাশিত হয়েছে : 12 March 2026, 9:38 PM
গোলাপগঞ্জের ইয়াগুল গ্রামের ইয়াগুল জামে মসজিদের হুজরায় ঢুকে ইমাম হাফিজ মাওলানা আফজাল হোসাইনের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের আগে এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে ইয়াগুল গ্রামের সিরাজুল হক চেরাগ আলীর ছেলে আরিফ আহমদ ও তার ভাই রেহাল আহমদ মসজিদের ইমামকে তার বাড়িতে ইফতার করতে যেতে বলেন। ইমাম আফজাল হোসাইন যেতে না চাইলে আরিফ আহমদ তাকে হামলা ও হেনস্তা করেন।
হামলার খবর পেয়ে ইয়াগুল গ্রামের কিছু উত্তেজিত লোক আরিফ আহমদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে স্থানীয় মুরব্বিরা পরিস্থিতি শান্ত করে নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে গিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ পরিদর্শন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, এজন্য গোলাপগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনীও উপস্থিত ছিল।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর রেহাল আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এ এস আই রফিক আহমদ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট সংবাদ/আবির




