শিক্ষক নিয়োগের ভুয়া বিজ্ঞাপন, সতর্ক থাকার অনুরোধ ইফার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়া বলে জানিয়েছে সংস্থাটি। সেই সঙ্গে এ বিষয়ে সাবধান থাকার আহ্বান জানিয়েছে।
রবিবার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগ ২০২৬’ শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে।





