অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে: মমতা বন্দোপাধ্যায়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 13 February 2026, 5:01 PM
বিপুল আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায়। আজ শুক্রবার এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
পোস্টে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক।’
তিনি লেখেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
সবশেষে মমতা লেখেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’




