নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ১
সিকডে
প্রকাশিত হয়েছে : 04 February 2026, 11:31 AM
গোপন সংবাদে
র ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আটক করা হয়।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ফারুক মিয়া (৩৫)। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর সুরমা তেলিয়াপাড়া গ্রামের মো. সমছু ওরফে দুদু মিয়ার পুত্র।
এ সংবাদ লেখা পর্যন্ত উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সিলেট সংবাদ/আবির




