ট্রাম্পের ‘পতনের’ ভবিষ্যদ্বাণী করলেন খামেনি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 09 January 2026, 9:51 PM
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার বলেছেন, টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা আন্দোলনে এখন পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশের পরও ইসলামিক রিপাবলিক বিক্ষোভের মুখে ‘পিছু হটবে না’। এ সময় তিনি ‘ট্রাম্পের পতনের’ ভবিষ্যদ্বাণীও করেন। এই আন্দোলন দেশটির ধর্মীয় শাসনব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ‘স্বৈরশাসকের মৃত্যু হোক’সহ নানা স্লোগান দিতে দিতে এবং সরকারি ভবনে আগুন ধরিয়ে নেতৃত্ববিরোধী জনতা প্রধান প্রধান শহরগুলোতে মিছিল করে।
এই বিক্ষোভ ইসলামিক রিপাবলিকের চার দশকের বেশি সময়ের ইতিহাসে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে; আন্দোলনকারীরা প্রকাশ্যেই ধর্মতান্ত্রিক শাসনের অবসান দাবি করছেন।
তবে ৩ জানুয়ারি থেকে তীব্রতর হয়ে ওঠা বিক্ষোভ নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত প্রথম বক্তব্যে খামেনি চ্যালেঞ্জিং সুরে কথা বলেন।
তিনি ভবিষ্যদ্বাণী করেন, ‘অহংকারী’ মার্কিন নেতা ১৯৭৯ সালের বিপ্লবের আগে ইরান শাসন করা রাজবংশের মতোই ‘পতিত’ হবেন। তিনি বলেন, ‘ট্রাম্পের জানা উচিত, মোহাম্মদ রেজা শাহের মতো বিশ্ব স্বৈরশাসকরা তাদের অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিল।
তিনি বলেন, ‘সবাই জানে ইসলামিক রিপাবলিক অসংখ্য সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে; নাশকতাকারীদের মুখে এটি পিছু হটবে না।’
ট্রাম্প বৃহস্পতিবার গভীর রাতে বলেন, ‘ওই শাসন উৎখাত করার উদ্দীপনা অবিশ্বাস্য’ এবং সতর্ক করেন—ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে ‘আমরা খুব কঠোরভাবে আঘাত হানব।
তিনি বলেন, ‘তিনি কোথাও যাওয়ার কথা ভাবছেন।’




